১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে হাজী আব্দুল ওয়াহিদের জানাযা সম্পন্ন
- Update Time : ০৮:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের কান্দিগাঁও নিবাসী মৃত মফিজুর রহমানের পুত্র হাজী আব্দুল ওয়াহিদ ইন্তেকাল করেছেন। বুধবার রাত ১১.৩০ ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
হাজী আব্দুল ওয়াহিদ কান্দিগাঁও গ্রামের হাজী আব্দুল খালিকের ছোট ভাই ও ফ্রান্স প্রবাসী সাদিক মনোয়ারের পিতা। বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ২ ঘটিকার সময় মরহুম হাজী আব্দুল ওয়াহিদের জানাযা নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।





























