১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Update Time : ০২:২৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
  • / ১১ বার নিউজটি পড়া হয়েছে

হাসান আহমদ, ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে ২ শতাধিক স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার গোবিন্দগঞ্জে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল আমিন সরকার। উচ্ছেদ অভিযান চলাকালে র‌্যাব-৯ এর সদস্য, থানা ও হাইওয়ে পুলিশ, সওজ, ভুমি অফিস এবং পল্লী বিদুতের লোকজন উপস্থিত ছিলেন। অভিযানে গোবিন্দগঞ্জে সড়ক ও জনপথের ভুমি থেকে ২ শতাধিক স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদসহ পয়েন্টের যাত্রী ছাউনী, আনসার মার্কেটের সিঁড়ি, বিভিন্ন কোম্পানীর বড় আকারের বেশ ক’টি সাইনবোর্ড অপসারন করা হয়েছে। সম্প্রতি সরকারী অর্থায়নে সড়ক সংস্কার ও প্রশস্তকরনের চলমান কাজ করার সুবিধার্থে স্ব উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দখলদারদের নোটিশ প্রদান করা হয়। কিন্তু এতে সরকারী ভুমি থেকে অনেকেই স্থাপনা সরিয়ে না নেয়ায় বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বেশ কয়েকটি স্থায়ী স্থাপনা বোল ড্রোজার দিয়ে গুড়িয়ে দিতে দেখা গেছে। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও সওজ ছাতকের উপ বিভাগীয় প্রকৌশলী এএসএম সাইফুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, গোলাম মাওলা, র‌্যাব-৯এর ডিএডি আলাউদ্দিন, জয়কলস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রুনু মিয়া, পীরপুর তহশীল অফিসের সহকারী তহশীলদার আব্বাস উদ্দিন, পল্লী বিদ্যুতের গাজী রায়মনসহ সরকারী কর্মকর্তা, র‌্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সড়কের পাশে রাখা ইট সরিয়ে না নেয়ায় আলাল মিয়া নামের এক ইট ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল আমিন সরকার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Update Time : ০২:২৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮