১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকের রাজাপুর গ্রামের এক পরিবারকে এক ঘরে করে রাখার অভিযোগ

  • Update Time : ০৩:৫৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • / ১১ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকের হাসনাবাদ মাদ্রাসার একটি পরামর্শ সভায় যোগ দেয়ার কারনে রাজাপুর তালুকপাড়া গ্রামের খালিদ আহমদ ও তার পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে খালিদ আহমদ গত ২৭ অক্টোবর ছাতক থানায় গ্রামের ১১ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ থেকে জানা যায়, মাদ্রাসার পূর্বের একটি মূলতবি সভা গত ৬ সেপ্টেম্বর পূনরায় পরামর্শ সভায় অভিভাবক হিসেবে খালিদ আহমদকে যোগদানের জন্য চিঠি দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। বিষয়টি স্বাভাবিক মনে করে তিনি ওই পরামর্শ সভায় যোগদান করেন। কিন্তু ওই সভা নিয়ে রাজাপুর গ্রামবাসীর দ্বি-মতের বিষয়টি খালিদ আহমদ জানতেন না। সভায় যোগদানের বিষয়টি স্বাভাবিকভাবে না নিয়ে খালিদ আহমদের উপর ক্ষীপ্ত হয়ে উঠে গ্রামের লোকজন। এ অপরাধে খালিদ আহমদ ও তার পরিবারকে একঘরে করে রাখা হয়। গ্রামের লোকজন বৈঠক করে খালিদ আহমদের পরিবারের প্রতি গ্রামবাসীকে উসকিয়ে দেয়া হয়। গ্রামের রাস্তায় চলাচলে এ পরিবারের লোকজনকে নিষেধ-বাধা দেয়া হচ্ছে। গত ৫ অক্টোবর খালিদ আহমদের পুত্র কবির আহমদ গ্রামের মসজিদে জুম্মার নামাজ পড়তে গেলে তাকে অপদস্ত করে মসজিদ থেকে বের করে দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা খালিদ আহমদ এলাকাবাসীকে অবহিত করলেও গ্রামের কতিপয় লোক ক্ষিপ্ত হয়ে গত ২৬ অক্টোবর রাতে রাজাপুর বাজারের খালিদ আহমদের দুটি দোকান ভাংচুর করে দোকানের যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। এতে তার ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় থানায় খালিদ আহমদ বাদী হয়ে গ্রামের  আব্দুল হক, নুরুল হক, আরাফাত আলী, আব্দুর রহমান, ছাদিকুর রহমান, ইলিয়াছ মিয়া, আশিক মিয়া, ফরিদ মিয়া ও মাহতাব মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দেয়া অভিযোগের প্রেক্ষিতে গত রোববার ছাতক থানার এসআই আমির খছরু ঘটনাস্থল পরিদর্শন করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের রাজাপুর গ্রামের এক পরিবারকে এক ঘরে করে রাখার অভিযোগ

Update Time : ০৩:৫৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮