১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
- Update Time : ০১:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুরোনো লুঙ্গির কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলা মেডিকেল মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নবজাতকের লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতীবান্ধা মেডিকেলের প্রধান ফটকের সামনে কে বা কারা নবজাতকের লাশটি ফেলে যায়। রোববার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।




























