এমপি ইয়াহ্ইয়া চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যার পরিকল্পনার প্রতিবাদে লামাকাজীতে মিছিল-সভা
- Update Time : ০৩:৫৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তাকে হত্যার পরিকল্পনার প্রতিবাদে বিশ্বনাথের লামাকাজীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩জুন) বিকেলে ৩টায় লামাকাজী বাজারের স্থানীয় ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল। ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আব্দুল হাইর সভাপতিত্বে ও জাপা নেতা আব্দুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ আলী।
এসময় উপস্থিত ছিলেন- জাপা নেতা আব্দুন নুর, বারিক মিয়া, মানিক মিয়া, তাজ উদ্দিন, নূর ইসলাম, প্রতাব পাল, নাসির উদ্দিন, চান মিয়া, আলকাছ আলী, ইমরান আহমদ, আব্দুস ছালাম, কয়ছল মিয়া, ইমাদ উদ্দিন, লালা মিয়া, বরকত আলী, সফর আলী, করম আলী, ইছমত আলী, আফরুজ আলী, আলী হোসেন, নুর উদ্দিন, ময়না মিয়া প্রমুখ।




























