০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার ঢাকায় বাসে গণধর্ষণ, গ্রেফতার ৫
- Update Time : ০১:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার ঘটনার পর এবার ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে জয়পুরা ও কেলিয়ার মাঝামাঝি এলাকায় এক গার্মেন্টস কর্মী বাসে গণধর্ষণের শিকার হয়েছেন।
এ ঘটনায় ওই বাসটির চালক ও হেলপারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
আজ সোমবার ধামরাই থানার ডিউটি অফিসার এএসআই দিনেশ চন্দ্র এজাহারের বরাত দিয়ে জানান, রোববার রাত ১১টার দিকে জয়পুরা ও কেলিয়ার মাঝামাঝি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে বাস থামিয়ে পেছনের সিটে বাসের চালক, হেলপার ও অন্যান্যরা সূতি পাড়া ইউনিয়নের গ্রাফিক্স টেক্সটাইলের এক নারী কর্মীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো, মকবুল (৩৮), সোহেল (২২), বলরাম দাস (২২), বাবু (২০) ও সুজন (২০)।




























