০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : ১২:০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের ৩ মাস পর প্রবাসীর স্ত্রী হালিমা বেগম (২৩) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। হালিমা বেগম ওই গ্রামের মালেশিয়া প্রবাসী সুনু মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, ৩ মাস আগে ওই এলাকার মালেশিয়া প্রবাসী সুনু মিয়ার সঙ্গে পারিবারিকভাবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পেটুয়া গ্রামের আছাব মিয়ার মেয়ে হালিমা বেগমের বিয়ে হয়। হালিমা বেগমের স্বামী বিদেশে থাকায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর পরিবারের সদস্যদের সাথে হালিমা বেগমের মধ্যে মনোমালিন্য ছিল। শনিবার (১ আগস্ট) দুইটার দিকে পরিবারের লোকজন হালিমা বেগমকে তাঁর শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে থানায় খবর দিলে জগন্নাথপুর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ মরদেহ উদ্ধার করে। হালিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত হালিমা বেগমের চাচা সিরাজ মিয়া অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে হালিমাকে বিভিন্নভাবে নির্যাতন করে। তার দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর হালিমা বেগমের পরিবারের সদস্যরা ঘটনাটিকে হত্যা বলে অভিযোগ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ১২:০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬