১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার, কয়ছর আহমেদ এমপির শোক

  • Update Time : ১০:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মইয়ার হাওরে নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবে মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। তিনি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উল্লেখ করেন, আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুরের মইয়ার হাওরে নৌকাডুবির মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জনা গেছে, জগন্নাথপুর মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে শনিবার রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হন। খবর পেয়ে জগন্নাথপুর প্রশাসনের লোক ও স্থানীয়রা নিখোঁজ দুইজন অরুণ দেবনাথ, সত্যেন্দ্র দেবনাথের লাশ শনিবারে উদ্ধার করেন। অবশেষে নিখোঁজ আরো দুইজন হেমেন্দ্র দেবনাথ, অধীর দেবনাথের লাশ রোববারে উদ্ধার করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার, কয়ছর আহমেদ এমপির শোক

Update Time : ১০:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬