ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১০:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির বলেছেন, দেশের শিক্ষা, সংস্কৃতি ও অগ্রগতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে অন্যতম নিয়ামক। বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র সার্টিফিকেট প্রদান করেনা, পাশাপাশি চিন্তা ও গবেষণার পরিধি-ও বিস্তৃতি করে এমনটাই বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম উদ্দেশ্যে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা ও একাডেমিক উন্নতি নিশ্চিতকরণের ক্ষেত্রে ছাত্র সংগঠন ও ক্যাম্পাস সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শাবি ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলো সহাবস্থানের ইতিবাচক নজির স্থাপনে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সমর্থ হয়েছে, আগামীতে-ও এ ধারা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ যাতে যেকোন সংগঠন, প্রশাসন বা ব্যক্তির গঠনমূলক সমালোচনা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকেন এব্যাপারে উদাত্ত আহবান জানান তিনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট শাবিপ্রবি ছাত্র মজলিস কর্তৃক ক্যাম্পাসের মদিনা মার্কেট সংলগ্ন চিলি রেস্টুরেস্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির উপরোক্ত কথাগুলো বলেন। ছাত্র মজলিস শাবিপ্রবি সভাপতি জুনায়েদ আহমদের সভাপতিত্বে ও শাবিপ্রবি সেক্রেটারি আশরাফুল ইসলাম শান্ত’র পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির সাবেক সভাপতি শেখ হোসাইন আহমেদ, সাবেক ক্যাম্পাস সম্পাদক শাহীন মিয়া। ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন, তালামীযে ইসলামীয়া, জাতীয় ছাত্র শক্তি, সোচ্চার সাস্টের সভাপতি-সেক্রেটারি /প্রতিনিধিগণ। এছাড়াও শাবি প্রেসক্লাবের সেক্রেটারি-সহ ক্যাম্পাসের সাংবাদিক প্রতিনিধিগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।




























