১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৫০ টাকা বাকি নিয়ে তর্কবিতর্কে দুই ভাইকে ছুরিকাঘাত

  • Update Time : ১১:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ১৫০ টাকা দোকান বাকি নিয়ে তর্কবিতর্কের জের ধরে শাহ ফজরুল অমিন ও শাহ আবির আলী নামে দু ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৯ নং বাউশা ইউনিয়নের বাউশা গ্রামে। স্থানীয় লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের মধ্যে গুরুতর আহত আবির আলী আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানিয়েছে তাদের পরিবার। স্থানীয়রা জানায়, ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের শাহ মছদ্দর আলীর ছেলে শাহ ফজরুল আমিনের সাথে ১৫০ টাকা দোকান বাকি নিয়ে বাকবিতণ্ডা হয় একই গ্রামের লেবু মিয়ার ছেলে সামছুল হকের। এর জের ধরে সামছুল হক ও মহিবুর রহমান বাবুল সোমবার রাতে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় শাহ ফজরুল অমিন ও তার ভাই শাহ আবির আলীকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের মধ্যে আহত আবির আলীর অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্তমানে আইসিউতে রাখা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

১৫০ টাকা বাকি নিয়ে তর্কবিতর্কে দুই ভাইকে ছুরিকাঘাত

Update Time : ১১:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬