০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত, আহত ২

  • Update Time : ০১:৫৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ভারতীয় অবৈধ মহিষবোঝাই একটি বেপরোয়া গতির ডিআই পিকআপের ধাক্কায় জসিম উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- গিয়াস উদ্দিন সাদি (২২) এবং ইয়ামিন (১৮)। তাদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত জসিম উদ্দিন উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নের হাকুরবাজার সংলগ্ন ঘোষগ্রামের আব্দুল হকের ছেলে। তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোয়াইনঘাট সদর থেকে একটি মোটরসাইকেলে করে তিন আরোহী বাড়ি ফিরছিলেন। তারা পুকাশ স্কুল ও কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভারতীয় অবৈধ মহিষবোঝাই একটি দ্রুতগামী ডিআই পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই জসিম উদ্দিনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘাতক পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত, আহত ২

Update Time : ০১:৫৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬