ছাত্র মজলিস সিলেট জোনের ষান্মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের ষান্মাসিক জোনাল দায়িত্বশীল সভা সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক। অনুষ্ঠিত জোনাল সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ শাহ আলম। শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, হবিগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম, শাবিপ্রবি সভাপতি জুনায়েদ আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি এবাদুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি সালমান হোসেন, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুল বাসিত, সিলেট মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান, হবিগঞ্জ জেলা সেক্রেটারি হোসাইন আহমদ তালুকদার, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, পূর্ব জেলা সেক্রেটারি মিনহাজুল হক রিফাত, সিলেট মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, মাদ্রাসা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।




























