১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী
- Update Time : ১০:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিমানবন্দরে প্রবাসীদের হয়রানিসহ তাদের সব ধরনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো সিলেটে পৌঁছে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।




























