০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাল ভোট দিতে এসে আটক- ৭

  • Update Time : ০৫:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ৭ কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে এলে তাদের আটক করা হয়। জানা যায়, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে কেন্দ্রে ভোট দিতে আসে। এ সময় তাদের হাতে থাকা ভোটার স্লিপের সঙ্গে বয়সের অসামঞ্জস্য ধরা পড়লে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের আটক করেন। বর্তমানে তাদের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে রাখা হয়েছে। আটক কিশোররা ওই এলাকারই বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। তারা বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জাল ভোট দিতে এসে আটক- ৭

Update Time : ০৫:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬