০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আলেমদের ঐক্য নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করতে হবে- ড. আহমদ আবদুল কাদের

  • Update Time : ০৩:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আলেম-উলামারা যদি ঐক্যবদ্ধ থাকার প্রমাণ দিতে পারেন, তবে কেউ আর আলেম সমাজকে তুচ্ছ করার সাহস পাবে না। আর এই ঐক্য প্রমাণের সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে নির্বাচন-এমন মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ও ১১ দলীয় ইসলামী সমমনা জোট মনোনীত প্রার্থী ড. আহমদ আবদুল কাদের। রবিবার বিকেলে (৪ জানুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের খেলাফত মজলিস কার্যালয়ে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলেম-উলামা ও দলীয় প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশের স্বাধীনতা, ইসলামি মূল্যবোধ ও নৈতিক রাজনীতি রক্ষায় আলেম সমাজের ঐক্য অপরিহার্য। অতীতে আলেমদের বিভক্তিকে কাজে লাগিয়ে একটি মহল বারবার ইসলাম ও আলেম সমাজকে অবমূল্যায়ন করেছে। এবার যদি নির্বাচনের মাঠে আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে পারে, তবে সেই ষড়যন্ত্রের অবসান ঘটবে। তিনি বলেন, ইসলামি রাজনীতি মানেই বিভেদ নয়; বরং ন্যায়বিচার, সততা ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য। ১১ দলীয় ইসলামী সমমনা জোট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দ্বীন ও দেশের কল্যাণে কাজ করছে। এ জোটের শক্তি হলো আলেম সমাজের নৈতিক নেতৃত্ব। মতবিনিময় সভায় শায়খুল হাদীস মাওলানা শামসুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দিন, জামায়াতে ইসলামীর উলামা বিষয়ক সম্পাদক মাওলানা রায়হান আলী, এনসিপির উপজেলা সভাপতি আবদুল মালেক মেম্বার এবং খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আবদুর রহিম। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামপ্রিয় জনগণ একটি গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ নেতৃত্ব প্রত্যাশা করছে। আলেম সমাজ যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়, তবে তা শুধু সংসদীয় প্রতিনিধিত্বই নয়, বরং দেশের রাজনীতিতে নৈতিক পরিবর্তনের সূচনা করবে। ১১ দলীয় ইসলামী সমমনা জোট সেই সংগ্রামকে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ দিয়েছে। সভায় বক্তারা হবিগঞ্জ-৪ আসনের জনগণকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় খেলাফত মজলিসের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার আলেম-উলামা, ইসলামী জোটভুক্ত দলগুলোর প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আলেমদের ঐক্য নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করতে হবে- ড. আহমদ আবদুল কাদের

Update Time : ০৩:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬