০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পৈত্রিক সম্পত্তি দখলের ভভিযোগে যুক্তরাজ্য প্রবাসীর সংবাদ সম্মেলন

  • Update Time : ০৭:৪০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে জাল দলিল, প্রতারণামূলক নামজারি ও একের পর এক সাজানো মামলা দায়েরের অভিযোগ করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের সৈয়দ মান্দারুকা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছুরেতুন বিবি। একই সঙ্গে তিনি নিজেকে ও তার সঙ্গে দেশে আসা এক বিদেশি নাগরিককে হত্যার হুমকি এবং পাসপোর্ট ছিনতাইয়ের অপচেষ্টার অভিযোগ তুলে প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেন। শনিবার (২০ ডিসেম্বর) ওসমানীনগরে সৈয়দ মান্দারুকা গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী ছুরেতুন বিবির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ আব্দুল ওয়াহিদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছুরেতুন বিবি বলেন, তার পিতা মৃত সৈয়দ সোনাহর আলীর মৃত্যুর পর রেখে যাওয়া বিপুল পরিমাণ পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে তার বোন ছুরেফুল বিবি এককভাবে ভোগ-দখল করে আসছেন। উত্তরাধিকারী জীবিত থাকা সত্ত্বেও প্রতারণার মাধ্যমে একক নামজারি করে সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছে।
তিনি জানান, ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের মান্দারুকা মৌজায় অবস্থিত ২৫ ও ৩৮ শতাংশ ভূমি ১৯৯৩ সালে তার পিতা ক্রয় করেন। পিতার মৃত্যুর পর ইউনিয়ন পরিষদ থেকে আইনগতভাবে উত্তরাধিকারী সনদ প্রদান করা হলেও, তা উপেক্ষা করে এককভাবে নামজারি করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে সহকারী কমিশনার (ভূমি) নামজারি বাতিল করেন।
ছুরেতুন বিবির অভিযোগ, নামজারি বাতিলের পর থেকেই তাকে ও তার ভাই সৈয়দ হায়দর আলীকে হয়রানি করতে একের পর এক সাজানো মামলা দেওয়া হচ্ছে। এমনকি তিনি দেশে না থাকাকালে আদালতের সমন গোপন রেখে আদালত অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার করানো হয়, যা শুনানি শেষে আদালত তাকে জামিন দেন। ওই দিন থানায় আরো একটি মিত্যা মামলার আবেদন করেন ছরেফুল বিবির মেয়ে রোকসানা। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা দায়ের হলেও তদন্তে অধিকাংশই মিথ্যা প্রমাণিত হয়ে খারিজ হয়েছে বলে দাবি করেন প্রবাসী নারী। ছুরেফুল বিবি ও তার তিন মেয়ে এলাকায় প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশ করে মামলা বাণিজ্য, অবৈধ দখল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি।
ছুরেতুন বিবি বলেন, আমরা প্রবাসে থাকায় আমাদের সম্পত্তি আত্মসাৎ করার পাঁয়তারা সফল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ছবি ব্যবহার করে মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে। এমনকি আমাকে গুম বা হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। তার সঙ্গে দেশে আসা এক বিদেশি নাগরিকও বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং মিথ্যা মামলা ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ নাগরিক সালমান আন সামি, ইউপি সদস্য আব্দুস শহিদ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পৈত্রিক সম্পত্তি দখলের ভভিযোগে যুক্তরাজ্য প্রবাসীর সংবাদ সম্মেলন

Update Time : ০৭:৪০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫