০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংঘর্ষে দোকানপাট ভাংচুর, আহত ২০

  • Update Time : ০২:১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জ শহরে তৃতীয় দফায় আবারও শায়েস্তানগর ও মোহনপুর মহল্লার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টায় তৃতীয়বারের মতো এ সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়েছে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। পুলিশ ও সেনাবাহিনীর ১ ঘণ্টার যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরে শায়েস্তানগরে মহব্বত কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা মেলা চলছে। মেলায় বুধবার সন্ধ্যা রাতে পটকা ফাটানো নিয়ে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার দু’দল তরুণের মধ্যে ঝগড়া হয়। রাত ১১টার দিকে তাদের পক্ষ নিয়ে দুই এলাকাবাসী সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১২টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে ফের উভয় এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাত ৯টার দিকে তৃতীয়বারের মতো ফের তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সংঘর্ষে দোকানপাট ভাংচুর, আহত ২০

Update Time : ০২:১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫