০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিপক্ষের হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যু

  • Update Time : ০১:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ মির্জা (১৪) মারা গেছে। শনিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আফরোজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে এবং মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে আদাঐর গ্রামে পুকুর থেকে মাটি সরানোকে কেন্দ্র করে দুলাল মিয়া ও আশিক মিয়ার পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আফরোজসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে আফরোজের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার পপুলার হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে আফরোজের মৃত্যু হয়। মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংঘর্ষে আহত আফরোজ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রতিপক্ষের হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যু

Update Time : ০১:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫