আজ, , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ «» বিশ্বনাথে ৮ দলীয় উপজেলা লিঁয়াজো কমিটির প্রচার মিছিল-সভা অনুষ্ঠিত «» বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা «» সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের যৌথ প্রচার মিছিল «» সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা «» শান্তিগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মীদের টানা ৩য় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি «» জগন্নাথপুরে পু্লিশের অভিযানে গ্রেফতার ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মমতাজ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত «» খালেদা জিয়াকে নিতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান «» খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা





জুম্মার নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে খুন

নিজস্ব প্রতিবেদক :: বনগাঁও নতুন জামে মসজিদে জুম্মার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নামাজ চলাকালে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) জুমার নামাজ আদায় করছিলেন। নামাজের একপর্যায়ে একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ ধারালো চাকু নিয়ে তার ওপর হামলা চালান। এতে ইমরুল গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা নামাজ থামিয়ে দ্রুত আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো বনগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ