০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিষ্টির ওজন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫০

  • Update Time : ০২:৪০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: মিষ্টির দোকানে ওজন কম দেওয়া নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাত ৭টায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সন্দলপুর ও কালিয়ারভাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কালিয়ারভাঙ্গা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মিষ্টির দোকান থেকে মিষ্টি ক্রয় করেন। তখন মিষ্টির ওজন কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে সাদমান এ ঘটনাটি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার রাতে বিষয়টি নিয়ে পুনরায় কথা কাটাকাটির একপর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মিষ্টির ওজন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫০

Update Time : ০২:৪০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫