০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বিমানবন্দরে আটকা পড়েছেন ৬১১ যাত্রী

  • Update Time : ০৯:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প রুটে সিলেট বিমানবন্দরে অবতরণ করেছে। ফিরতি ফ্লাইটের অপেক্ষায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন তিন দেশ থেকে আসা ৬১১জন যাত্রী। উদ্বেগ আর উৎকণ্ঠায় গন্তব্যে পৌঁছার অপেক্ষায় রয়েছেন তাঁরা। পাশাপাশি সিলেট থেকে ডমেস্টিক ফ্লাইট চলাচলও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এমন তথ্য জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত থাকায় বিমান এবং ইউএস বাংলার তিনটি ফ্লাইট ঢাকার পরিবর্তে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটগুলোতে যাত্রী ছিলেন ৬২৪জন। এই পরিস্থিতি বেশিরভাগ যাত্রী পড়েছেন চরম ভোগান্তিতে। তবে ভোগান্তির পাশাপাশি আছে স্বস্তির খবরও। অগ্নিকাণ্ডের কারণে যে ফ্লাইটগুলো ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেসব ফ্লাইটের সিলেটের যাত্রীরা এর সুফল ভোগ করছেন। কারণ এসব ফ্লাইটের সিলেটের যাত্রীদের সিলেটে নামিয়ে দেওয়া হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে বলে জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।

তিনি জানান, সৌদি আরবের রিয়াদ থেকে বিমান বাংলাদেশ এবং মালদ্বীপ ও সিংগাপুর থেকে ইউএস বাংলার তিনটি ফ্লাইট ঢাকার পরিবর্তে সিলেটে অবতরণ করেন ৬২৪জন যাত্রী। এদের মধ্যে ১৩ জন ছিলেন সিলেটের। তাঁদেরকে সিলেটেই নামিয়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তিনি জানান, বিকেল ৩টা ৩১ মিনিটে রিয়াদ-ঢাকাগামী বাংলাদেশ বিমনের বোয়িং-৭৭৭ ফ্লাইট (বিজি-৩৪০) ৩৯৬ জন এবং সন্ধ্যা ৬টা ৬ মিনিটে সিঙ্গপুর থেকে ১৫৩ যাত্রী নিয়ে ইউএস বাংলার (বাংলা এস্ট্রা-৩১০) ও সাড়ে ৬টার দিকে মালদ্বীপ থেকে ৭৫জন যাত্রী নিয়ে ইউএস বাংলার আরেকটি উড়োজাহাজ। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে রিয়াদ থেকে ১২জন ও মালদ্বীপ থেকে আসা উড়োজাহাজ একজন ছিলেন সিলেটের।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট বিমানবন্দরে আটকা পড়েছেন ৬১১ যাত্রী

Update Time : ০৯:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫