০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে আবাসিক হোটেল থেকে চার তরুণ-তরুণী আটক
- Update Time : ০৫:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর শিবগঞ্জ একটি আবাসিক হোটেল থেকে চার তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ ‘গ্র্যান্ড সাওদা’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- জুনেদ আহমদ (২৩), সৌমিত্র দত্ত (২৭), নীলা আক্তার (১৮) ও রূপান্তি বিশ্বাস (২০)। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে হোটেলে অবস্থান করে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এসএমপি অ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক আটক দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


























