১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

  • Update Time : ০৮:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজাকাশা গ্রামে এ অভিযান চালানো হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাজাকাশা গ্রামের আব্দুল আহাদের ছেলে হাফিজুর রহমানকে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলনের অভিযোগে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে অবৈধ বালু উত্তোলন চলছিল। এর ফলে সংলগ্ন কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। স্থানীয় জনগণ প্রশাসনের এই ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম সাংবাদিকদের জানান, আইন অমান্য করে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডের কারণে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়ে। তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

Update Time : ০৮:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫