০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাক্ষণবাড়িয়ায় নিয়ে বেচতো তারা

  • Update Time : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাক্ষণবাড়িয়ায় নিয়ে বিক্রি করে ফেলা হতো। মাত্র ১২ দিন আগে মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনার সূত্র ধরে পুলিশ ৬জন মোটরসাইকেল চুরকে গ্রেফতার করে। পুলিশের অভিযানে আটক ছয়জনের বয়স ২৫ থেকে ৩৫ কোটায়। তারা সবাই ব্রাক্ষণবাড়িয়ার বাসিন্দা। মঙ্গলবার (২৭ মে) ভোরে ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালায় এসএমপি’র কতোয়ালি মডেল থানার একটি টিম। এসময় চান্দুরা শ্যামলীঘাট এলাকার পাসওয়ার্ড নামীয় দোকানের সামনে হতে মোটরসাইকেল চোর চক্রের ৬জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিজয়নগর থানার চান্দুরা গ্রামের মোঃ আজিজুল ইসলাম (২৯), আবুল কালাম (৩২), প্রনয়ন দাস (২৬),  সাইফুজ্জামান (৩২), মোঃ রেজাউল করিম (২৯), লোটন চৌধুরী (৩৩)। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে এফজেডএস ভি৩ মডেলের মোটরসাইকেলসহ তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, গত ১৫ মে, সকালে নগরীর সোবহানীঘাটস্থ বাসা নং-৮২, রোড নং-০৩, লতিফিয়া টাওয়ারের নিচ হতে পোল্যান্ড প্রবাসী জনৈক নাজমুল ইসলাম এর ব্যবহৃত ১টি ইয়ামাহা FZS.V3. মোটরসাইকল চুরি হয়। এ ঘটনায় নাজমুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৪৬) দায়ের করেন। ধারা-৩৮০ পেনাল কোড রুজু হয়। পরবর্তীতে ঊর্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় একটি চৌকস টিম মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়া জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা শেষে মঙ্গলবার ভোরে ব্রাহ্মনবাড়িয়ায় অভিযান চালিয়ে উপরোল্লেখিত মোটসাইকেল চোরচক্রের  ৬ সদস্যকে গ্রেফতার করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাক্ষণবাড়িয়ায় নিয়ে বেচতো তারা

Update Time : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫