১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদ পুননির্মাণে প্রবাসীর ৫ লাখ টাকা অনুদান ঘোষণা

  • Update Time : ০২:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর বাজার সংলগ্ন হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ পুননির্মাণ কাজে নগদ ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুলি এন্ড কলেজ’র আজীবন দাতা সদস্য, বালাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী আব্দুল আজিজ মাসুক। তিনি শুক্রবার (২৩ মে) বিকালে মসজিদ পরিচালনা কমিটি ও নির্মাণ কমিটির আমন্ত্রণে মসজিদের চলমান পুননির্মাণ কাজ পরিদর্শনে এসে এ ঘোষণা প্রদান করেন। এ সময় বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. বাবরু মিয়া, প্রকৌশলী আল মামুন আকন্দ, খুলনার দারুল আজিজ মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়াহিদুজ্জামান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, হযরত শাহজালাল (রহ.) মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মসজিদ পুননির্মাণে প্রবাসীর ৫ লাখ টাকা অনুদান ঘোষণা

Update Time : ০২:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫