আমরাই তো সেই! : ইমামুল ইসলাম রানা
- Update Time : ০৮:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আমি রিকশাওয়ালা, বৃষ্টি নামলে
ভাড়া বাড়াই দ্বিগুণ,
দুধ বিক্রেতা, দুধে জল মিশিয়ে
নষ্ট করি খাঁটি গুণ।
আমি দোকানদার, ওজনে কম
দাম রাখি ঠিক
আমি ব্যবসায়ী, কৃত্রিম সংকটে
তাকাই না কোন দিক।
আমি ডাক্তার, ইমার্জেন্সি রোগী
অপারেশনের ভয় দেখাই,
ভয় না দেখালে টাকা আসবে না,
মিথ্যে আশ্বাসে বুক ফাকাই।
আমি শিক্ষক, স্কুলে ফাঁকি দিয়ে
কোচিংয়ে ডাক দিয়েছি,
সেখানে না এলে খাতার নম্বরে
আমি তো কাঁচি চালিয়েছি।
আমি সরকারি বাবু, ঘুষ ছাড়া
ফাইল নড়ে না,
টাকা না পেলে নিয়মের চাকা
এক কদম নড়ে না।
আমি নাগরিক, ঘরের ময়লা
রাস্তার পাশে ফেলি এসে,
অথচ শহরটা বড় নোংরা বলে
দোষ খুঁজি দিনশেষে।
আমি ভোটার, পাঁচশত টাকায়
অযোগ্যকে দিই ভোট,
আইন মানি না, সরকারের ভুলে
সবাই বাঁধি জোট।
আমরা সবাই মুখোশ পরে আছি,
নিজেদের অন্যায় ঢেকে,
দেশ বদলাবে কেমন করে বলো,
ভালো না হলে নিজে থেকে?
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।




























