০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে বিদ্যুতাড়িত হয়ে তরুণের মৃত্যু

  • Update Time : ০১:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মসজিদে বিদ্যুতাড়িত হয়ে শুভ আহমেদ নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের ইলেকট্রিশিয়ান দুলাল আহমেদের ছেলে। শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রাম জামে মসজিদে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের বাতির হোল্ডার স্থাপনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন শুভ আহমেদ। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শুভ আহমেদ বাবার সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে হাউজ ওয়্যারিং ইলেকট্রিক্যাল কাজ করতেন। ঘটনার সময়ও তিনি বাবার সঙ্গে মসজিদের বৈদ্যুতিক কাজ করছিলেন। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়ায় লাশের সুরতহাল প্রতিবেদন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মসজিদে বিদ্যুতাড়িত হয়ে তরুণের মৃত্যু

Update Time : ০১:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬