১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কবি মুকুল চৌধুরী আর নেই, বিভিন্ন মহলের শোক

  • Update Time : ০১:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":36415,"total_drawing_time":532,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":11},"photos_added":2}

ডেস্ক রিপোর্ট :: আশির দশকের অন্যতম কবি মুকুল চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। কবি মুকুল চৌধুরীর একাডেমিক নাম মঞ্জুরুল করীম চৌধুরী। গত ২২ এপ্রিল দিবাগত রাত ১.৩০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন)। মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বাদ যোহর নগরীর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁর লাশ মানিকপীর (র.) গোরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কবি মুকুল চৌধুরী ১৯৫৮ সালের ২২ আগস্ট সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খালোপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শ্রমনিষ্ঠ কবি ও লেখক। গত শতকের সত্তর দশকের মাঝামাঝি থেকে লিখে গেছেন নিরলসভাবে। আশির দশকের অন্যতম শক্তিমান কবি হিসেবে নিজেকে প্রমাণ করেন। কবিতার পাশাপাশি গদ্য সাহিত্যেও তিনি শক্তিমান, ঝরঝরে, বুদ্ধিদীপ্ত। প্রবন্ধ, গবেষণা এবং কিশোর-রচনা ও সম্পাদনায় তার রয়েছে স্বচ্ছন্দ ও স্বাতন্ত্র্যপূর্ণ বিচরণ। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৮টি। এর মধ্যে কাব্যগ্রন্থ ছয়টি, প্রবন্ধ/গবেষণা গ্রন্থ পাঁচটি, কিশোর গ্রন্থ পাঁচটি সম্পাদিত গ্রন্থ ছয়টি। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই অস্পষ্ট বন্দর। মুকুল চৌধুরী তার কর্মের স্বীকৃতিস্বরূপ বুক অব দি ইয়ার এচিভম্যান্ট এওয়ার্ড, বিএনএসএ, ইংল্যান্ড (১৯৯৬); সাহিত্য পুরস্কার, বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ, ঢাকা (১৯৯৭); রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার, সিলেট (২০০৬); জালালাবাদ সাহিত্য পুরস্কার, সিলেট (২০১২)-এ ভূষিত হন।

বিভিন্ন মহলের শোক প্রকাশ: কবি মুকুল চৌধুরীর ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বিশিষ্ট শিক্ষাবীদ লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ, কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আফতাব চৌধুরী, কবি ও গবেষক সৈয়দ মবনু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি সৈয়দ মিসবাহ্ উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কবি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের জীবনব সদস্য ও আমাদের ডাকের সম্পাদক কবি আলিম উদ্দিন আলম, ইমাম হুসাইন (রাঃ) স্মৃতি পরিষদের জেনারেল সেক্রেটারি মোঃ ইসলাম উদ্দিন চৌধুরী প্রমূখ। শোকবার্তায় আশির দশকের অন্যতম কবি মুকুল চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কবি মুকুল চৌধুরী আর নেই, বিভিন্ন মহলের শোক

Update Time : ০১:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫