০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কারা ফেলে গেছে পুলিশের এতো পোশাক?

  • Update Time : ০২:১৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের ব্যবহৃত বেশ কিছু শার্ট, প্যান্ট, টুপি ও বেল্ট পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার রাতে উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজারসংলগ্ন ফেকুল মাহমুদপুর পশ্চিমপাড়া জামে মসজিদের পেছনের পরিত্যক্ত জায়গা থেকে এসব পোশাক উদ্ধার করা হয়। ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, স্থানীয়রা এতগুলো পোশাক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। পরে এ বিষয়টি পুলিশকে জানালে তারা এসে এসব পোশাক উদ্ধার করে নিয়ে যায়। এতে এলাকার মানুষ চরম আতঙ্কিত বলেও জানান তিনি। কারণ গেল কয়েক দিন আগে পুলিশ জানিয়েছিল আমার ইউনিয়নে ডাকাত হানা দিতে পারে। এমন খবরে আমরা সতর্ক অবস্থানে থাকায়, ডাকাতরা হয়তো কোনো সুযোগ না পেয়ে এ পোশাকগুলো ফেলে চলে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ গণমাধ্যমকে জানান, সপ্তাহখানেক আগে একটি ডাকাত দল হানা দেওয়ার খবরে এলাকায় মাইকিং করা হয়। সেজন্য হয়তো ডাকাতির ঘটনা ঘটেনি, সম্ভবত এটা তাদেরই কাজ। বিষয়টি নিয়ে তদন্ত কাজ চলছে বলেও জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কারা ফেলে গেছে পুলিশের এতো পোশাক?

Update Time : ০২:১৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫