সুনামগঞ্জে জমিয়তের পক্ষথেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
- Update Time : ১২:৩৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জ জেলা জমিয়তের পক্ষ থেকে এক ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়। সুনামগঞ্জ শহরের প্রবেশদ্বার ওয়েজখালী পয়েন্টে বৃহস্পতিবার (১৪ মার্চ) অসহায়, শ্রমিক ও পথচারীদের মাঝে শতাধিক ইফতারির প্যাকেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব। সার্বিক সমন্বয় সাধন করেন কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, শান্তিগঞ্জ উপজেলা সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান, সদর উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান বানিপুরী, মাওলানা তামিম আহমদ, যুবনেতা মাওলানা ওয়েস আহমদ, ছাত্রনেতা মাওলানা নাজিম উদ্দীন প্রমুখ।


























