শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- Update Time : ০১:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ৫ বছর বয়সী একটি মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় মাসউদ আজহার নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সিলেটের জৈন্তাপুর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাসউদ আজহার উপজেলার একটি মাদরাসা পরিচালনা করেন। বৃহস্পতিবার তার মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে সকালে একা পেয়ে কৌশলে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরের দিন শুক্রবার শিশুটি মাকে বিষয়টি জানায়। রোববার সকালে তিনি জৈন্তাপুর মডেল থানায় ওই মদরাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে নেওয়া হয়।
পুলিশ জানায়, শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাসুদ আজহার নামের ওই মাদরাসার পরিচালক ও শিক্ষককে গ্রেফতারে অভিযানে নামে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।



















