০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মহাজোট নয়, এককভাবে নির্বাচন করবে তৃণমূল বিএনপি

  • Update Time : ০৩:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী বলেছেন, আমরা জোটে যাব কি যাবনা এখনো কোন সিদ্ধান্ত হয়নি। মহাজোট নয়, ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে তৃণমূল বিএনপি। মানুষ ভোট দিবে ব্যক্তি দেখে প্রতিক দেখে নয়। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করতে গিয়ে বুলেটের আঘাতে মারাত্বক আহত হয়েছি। তিনি আরো বলেন, আমরা মানুষের মুক্তির জন্য দেশ স্বাধীন করেছি। কিন্ত মানুষের অধিকার পুরোপুরি প্রতিষ্টা হয়নি। বাজারে জিনিসপত্রে অগ্নিমূল্য। রাস্তায় কাজ করলে ঠিকাদাররা লুটপাট করে। মানুষ কথা বলতে পারেনা। ভোটের অধিকারর প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘেœ ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। ভোটের দিন ভোটকেন্দ্র প্রহরা দিতে হবে। তিনি মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড আয়োজিত র‌্যালির ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ শফিকুর রহমানের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, আব্দুল মুতলিব, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অভিজিৎ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর ফজলুল আলম, মঞ্জিল আহমদ ও জহিরুল ইসলাম। এর আগে তিনি সোমবার রাতে উপজেলার দারানহর বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে মতবিনিময়সভা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মহাজোট নয়, এককভাবে নির্বাচন করবে তৃণমূল বিএনপি

Update Time : ০৩:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩