শান্তিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- Update Time : ০৮:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সারা দেশে বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতার অভিযোগে উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদসহ বিএনপির ৩১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এর আগে রবিবার (২৯ অক্টোবর) শান্তিগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিএনপি জামাতের ৪৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। ঐ মামলায় ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাবুজ্জামান রিগ্যান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদকে আসামী করা হয়েছে। ঐমামলার ১নং আসামী শহীদ মিয়া(২৩) নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে থানা পুলিশ। তাঁর বাড়ী শান্তিগঞ্জ থানা এলাকার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে শহীদ মিয়া(২৩)। তাকে শুক্রবার(৩ নভেম্বর) পুলিশ আদালতে পাঠিয়েছে।
আজ শুক্রবার(৩ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খালেদ চৌধুরী। মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার(২ নভেম্বর) সকাল থেকে শান্তিগঞ্জ থানাধীন পাগলা বাজার ব্রীজের পূর্ব পাশে পূবালী ব্যাংক লিমিটেডএর সামনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর ৭০/৮০জন বিএনপি ও জামাত-শিবিরের সক্রিয় নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে আঞ্চলিক মহাসড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতা, মিছিল ও একটি গাড়ী ভাংচুর করে। তখন থানা পুলিশে তাহাদের পিছু ধাওয়া করিয়া আসামী মোঃ শাহিদ মিয়া (৩৫) কে ০১ লিটারী মাম পানির বোতলে অনুমান ২৫০মিঃ লিঃ পেট্টোল সহ আটক করেন এবং জামাত শিবিরের নেতা কর্মীদের ধাওয়া ও আটক করার সময় তাহাদের ভাংচুর করা গাড়ীটি ঘটনাস্থল হতে চলে যায় বলে মামলায় উল্লেখ করা হয়। শান্তিগঞ্জ থানার শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খালেদ চৌধুরী জানান, নাশকতা মামলার ঘটনায় মামলায় এজাহার নামীয় আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।



















