০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে পিকেটিংয়ের চেষ্টা কালে বিএনপির কর্মী আটক

  • Update Time : ০৭:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সারা দেশে বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহা সড়কের পাগলা বাজার এলাকায় পিকেটিং কালে চলন্ত গাড়িতে ঢিল মারে ও গাড়ি ভাংচুর করার অপরাধে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(২ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ থানা এলাকার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের পাগলা বাজার এলাকায় মিনি বাসে ঢিল ছুড়ে ও গাড়ী ভাংচুরের অপরাধে এক পিকেটার আটককৃত বিএনপি কর্মী শান্তিগঞ্জ থানা এলাকার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে শহীদ মিয়া(২৩)।
অপর দিকে তৃতীয় দিনের ন্যায় দুপুর থেকে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. ফারুক আহমদের নেতৃত্বে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কে অবরোধের চেষ্টা কালে পুলিশ তার বাড়ী ঘিরে ফেলে এবং মহা সড়কে অবরোধ করতে বাঁধা দিয়ে মহা সড়কে আসতে দেয়া হয় নাই।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের উপজেলায়ও অবরোধ কার্যক্রম চলমান আছে। তবে পুলিশ খুবই মারমুখী আচরণ করে যাচ্ছে। দেশে গণতন্ত্র নাই, স্বাধীনতাও নাই। আমাদের সাথে পুলিশ যে আচরণ করছে তা দেখে মনে হচ্ছে পুলিশই আমাদের প্রতিপক্ষ। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালেদ চৌধুরী জানান, আজ দুপুরে পিকেটিং চলাকালে পাগলা বাজারে বিএনপির এককর্মী চলন্ত গাড়িতে ঢিল মারে ও গাড়ি ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে গাড়ি ভাংচুর ও নাশকতার দায়ে মামলা দায়ের করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে পিকেটিংয়ের চেষ্টা কালে বিএনপির কর্মী আটক

Update Time : ০৭:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩