খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার গণ মিছিল অনুষ্ঠিত
- Update Time : ০৬:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস ঘোষিত দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচলনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন। উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আখতার হুসাইন আতিক, প্রশিক্ষণ সম্পাদক ফারুক আহমদ জাবেদ, মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা জহির আহমদ, মাওলানা আব্দুশ শহীদ, কে এম সোলাইমান তালুকদার, মাওলানা জাকির হোসেন সাঈদ, আমীনুল হক, হাফিজ জহিরুল ইসলাম, মাওলানা সুহেল আহমদ, মাওলানা আতাউল হক, ছাত্রনেতা শরীফ মাহমুদ, যুবনেতা মাওলানা আব্দুর রব, কে এম মোশাহিদ আলী, শাহ কামাল সাজু, হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান, ছাত্রনেতা আব্দুর রহমান, মুফতি শফী কামরান, ইমাম উদ্দিন মামুন, হাফিজ সিদ্দিকুর রহমান, জহুর আহমদ, ছাত্রনেতা এনামুল হক আলী প্রমূখ। বিজ্ঞপ্তি



















