ছাতকে খেলাফত মজলিসের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- Update Time : ১২:৫২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রিয় নায়েবে আমীর মাওলানা শাখাওয়াত হোসেন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা স্রোত দেখেছেন স্রোতের টান দেখেননি। আলেম-ওলামারা ঐক্য হলে জনস্রোতের টান হবে ভয়াবহ। তিনি কারাবন্দী সকল আলেমদের মুক্তির দাবি জানিয়ে বলেন, আগামী সংসদ নির্বাচন দলনিরপেক্ষ সরকারের অধিনে দিতে হবে। দেশের মানুষ আর শেয়ালের কাছে মুরগী বর্গা দিতে চায় না।
বক্তব্যে তিনি দলনিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন
ও খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবি আদায়ের লক্ষে ১৪ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের মহা সমাবেশে যোগদানের জন্য সকলের প্রতি আহবান জানান।
শনিবার বিকেলে খেলাফত মজলিস সুনামগঞ্জের ছাতক পৌর শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের মড়ল কমিউনিটি সেন্টারে ছাতক পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা সুলাইমান আহমদ ও মাওলানা উমায়ের আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রিয় নির্বাহী পরিষদের ইনচার্জ প্রিন্সিপাল আব্দুল হান্নান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ঈমাম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, মাওলানা আকিক হোসেন, সাধারন সম্পাদক মাওলানা আখতার হোসেন, মাওলানা আবুল হাসনাত, মাওলানা ফজলুর রহমান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আক্তার হোসেন আতিক, কাজী মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।



















