ছাতকে কৃষি বিভাগের উদ্বুদ্ধ করণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে কৃষির উন্নয়নে এক উদ্বুদ্ধ করণ সভা অনুষ্টিত হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে পতিত জমিতে আবাদ বৃদ্ধি, সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং নির্বিঘ্নে বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিকদের সাথে উদ্বুদ্ধ করণ সভা ও পরামর্শ প্রদান কর্মসূচির আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে ছাতক ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ পারভেজ’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। বক্তব্য রাখেন ছাতক সদর ইউনিয়নের সচিব আব্দুস সবুর,উপসহকারী কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ,মোজাম্মেল ভুঁইয়া,নবী হোসেন, আয়শা আক্তার,হাজেরা বেগম, ফাতেমা তুজ জোহরা।
এসময় ইউপি সদস্য দুলাল সরকার, আশিকুল ইসলাম, খসরু আহমদ, আলী হোসেন (১), আবু খালেদ, আলী হোসেন (২), মারুফ আহমদ, প্রেমতা রাণী দাস, ছালেতুন নেছা, ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তা মুহিত উদ্দিন,স্থানীয় ফরহাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন ।
সভায় জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিয়েছে বর্তমান কৃষি বান্ধব সরকার। কৃষকের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। তিনি আরো বলেন, সর্বস্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নের উদ্যোগ গ্রহণ করেছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এজন্য প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা নামের চার স্কিম নিয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন তিনি। নির্ভয়ে এখানে অর্থ জমিয়ে সরকারি চাকুরীজীবিদের মতো শেষ বয়সে পেনশন ভোগ করতে পারবেন দেশের সকল নাগরিক।
সভাপতির বক্তব্যে ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ খাদ্য শস্য উৎপাদনে বিশ্বে আজ বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এসব পরিবর্তন একমাত্র জননেত্রী শেখ হাসিনার দুরদর্শি চিন্তা-চেতনার ফসল।



















