ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে স্যানিটেশন কমপ্লেক্সের উদ্ভোধন ও পুরস্কার বিতরণী সভা
- Update Time : ০৪:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ আগস্ট ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: জলবায়ু ঝু্ঁকির সম্মুখীন জনগোষ্ঠীর কল্যাণে ওয়াস পরিসেবার পরিসর বৃদ্ধির লক্ষে ছাতকে প্রমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট এন্ড ওয়াস সার্ভিসেস প্রকল্প বাস্তবায়নে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন,ওয়াটার এইড বাংলাদেশ,আইডিইএ”র উদ্যোগ ও অর্থায়নে উপজেলার ১ টি উচ্চ বিদ্যালয় ও ১ টি কমিউনিটি ক্লিনিকে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক স্যানিটেশন কমপ্লেক্স।
সোমবার (২৮আগষ্ট) সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে স্থাপিত স্যানিটেশন কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে এবং আইডিইএ’র সুষমা ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়,ওয়াটার এইড”র কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান,আইডিইএ”র নির্বাহী পরিচালক নজমুল হক,প্রোগ্রাম ডিরেক্টর পার্থ হেফাজ শেখ।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক,পরিচালনা কমিটির সহ সভাপতি সালেহ আহমদ তালুকদার, আইডিইএ”র প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম আজাদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর কে এ আমিন, প্রজেক্টের প্রকৌশলী সামসুল আবেদীন, বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন বেগম তালুকদার প্রমুখ।
এ সময় ওয়াটার এইড”র সাইফ মনজুর আল-ইসলাম, বাবুল বালা,অরিত্র অংকন মিত্র,সাইফুল করিম,স্থানীয় জহুর আলী,ইমতিয়াজ আলী,আকবর আলী,হাজী সুরুজ মিয়া,আহাদ আলী,আব্দুল কাহার,জমিরুল ইসলাম,শাহবাজুর রহমান,হোসাইন আহমদ, ইউপি সদস্য আবুল খায়ের,হাজী সাদিক মিয়া,বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, সিতাংশু শেখর দাস,ইকবাল হোসেন,রেজাউল করিম রাজা, জামিল আহমেদ, হালিমা সাদিয়া, মারুফা রহমান, আলীম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার,আদিল আহমেদ,নুসরাত জাহান ফাইজাসহ স্যানিটেশন ব্যবস্থার উপর আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী সকল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।



















