ছাতকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- Update Time : ০৯:২৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ আগস্ট ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিবস উপলক্ষে এবং অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (১৬ আগষ্ট) বাদ আসর ছাতক বাসষ্ট্যান্ড জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব আলহাজ্ব ক্বারি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ। মিলাদ ও দোয়া মাহফিলে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর, বিএনপি নেতা আলহাজ্ব মখলিছুর রহমান মুকুল, জেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সামছুর রহমান সামছু, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, বিএনপি নেতা জাহেদুল ইসলাম আহবাব, বাবুল মিয়া মেম্বার, ফরিদ আহমদ, আব্দুল আউয়াল, তাজুল ইসলাম তালুকদার, লালা মিয়া মজুমদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারেক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, যুবদল নেতা ইজাজুল হক রনি, মজলু মিয়া, লালু শাহ, সালেহ আহমদ, সাদিক মিয়া, ছাত্রদল নেতা মাহিব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।



















