ছাতকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
- Update Time : ১২:১৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ আগস্ট ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলার ১০ জন প্রশিক্ষণ প্রাপ্ত গরীব মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও ১২ জন অসহায় স্বামী পরিত্যাক্ত ও বিধবা মহিলাকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম, ছাতক থানার নবাগত ওসি মোহাম্মদ শাহ আলম।
বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়,পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা কেএম মাহবুব রহমান,নির্বাচন কর্মকর্তা মোঃ ফায়েজুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাজী সুন্দর আলী,আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা,উপকার ভোগী হেপী রানী চন্দ।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, উপজেলা তথ্য কর্মকর্তা সাবিহা মোস্তারী। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ ও গীতা পাঠ করেন যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস।##



















