১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

  • Update Time : ০৯:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বসতঘর থেকে শারমিনা নাসরিন অপি (১৮) নামের এক কিশোরী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের আজমপুর গ্রামে ঘটনাটি ঘটে। অপি ওই গ্রামের জায়ফর আলীর মেয়ে। জানা যায়, পিতার বসতঘরের দরজা বন্ধ করে সবার অগোচরে শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় শারমিনা নাসরিন অপি। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকির পর ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেন্টিলেটর দিয়ে দেখতে পান অপি ফাঁস লাগিয়েছে। তাৎক্ষণিক ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

Update Time : ০৯:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩