ছাতকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
- Update Time : ০৭:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে আছির আলী নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবক ছাতক সিমেন্ট ফ্যাক্টরির একজন স্থায়ী শ্রমিক ও পৌর সভার পুর্ব নোয়ারাই গ্রামের বাসিন্দা মৃত উমর আলীর পুত্র।
রবিবার (২৫ জুন) দুপুরে নোয়ারাই ইউনিয়নের শারপিন নগর (টিলাগাঁও) সংলগ্ন ডাকারখেউ বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান,দুপুরে বিলে
লাশ ভাসতে দেখে ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।পরে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকিরসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছেন।
আছির আলীর পরিবার সুত্র থেকে জানাগেছে শনিবার সন্ধ্যা থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এভাবে তিনি প্রায় দিনই কাউকে না বলে আত্মীয় বাড়ি চলে যান। তারা ভাবছেন তিনি হয়তো কোন আত্মীয় বাড়ি চলে গেছেন।
রবিবার দুপুরে খবর পেয়ে বিলে গিয়ে আছির আলীর লাশ তারা দেখতে পান।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
























