০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে খাদ্য গুদামে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ শুরু

  • Update Time : ১২:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের খাদ্য গুদামে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার সকালে বেরো ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিনাক পানি ভট্ট্রাচার্য। এ বছর সরকারিভাবে ছাতক উপজেলায় ১হাজার ১২৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার অন লাইনে (কৃষক অ্যাপস) লটারির মাধ্যমে বোরো ধান সরবরাহ করার জন্য ৩৫৭ জন কৃষক নির্বাচিত করা হয়। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহের প্রথম দিনে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ধান সংগ্রহের প্রথম দিনে ছাতক শহরের দক্ষিণ বাগবাড়ি এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র কৃষক হুছন আলী ৩ মেট্রিক টন বোরো ধান খাদ্য গুদামে বিক্রি করেছেন। এ সময় উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আলা উদ্দিন, সুয়েব আহমদ, ওসিএলএসডি আব্দুল হান্নান কামাল সহ স্থানীয় কষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বোরো ধান সংগ্রহের ব্যাপারে ওসিএলএসডি আব্দুল হান্নান কামাল জানান, মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় ভার্চুয়াল ভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আগামি ৩১ আগষ্ট পর্যন্ত বোরো ধান সংগ্রহ কার্যক্রম নিয়মিত ভাবে
চলবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে খাদ্য গুদামে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ শুরু

Update Time : ১২:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩