ছাতকে এক ভাড়াটিয়া খুনি আটক করে পুলিশে সোপর্দ
- Update Time : ০২:২৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ভাড়াটিয়া খুনি কামাল উদ্দিনকে জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন। আটক কামাল উদ্দিন দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের আসকির আলীর পুত্র।
জানাগেছে উত্তর খুরমা ইউনিয়নের রাজারগাঁও গ্রামের আকলিছ আলীর পুত্র তাজ উদ্দিনকে হত্যা করার জন্য
খুনি কামাল উদ্দিনকে ১ লক্ষ টাকার বিনিময়ে ভাড়া করেছে একই গ্রামের আশকর আলীর পুত্র সাবুল মিয়া। ইতিমধ্যে ভাড়ার টাকা কিছু পরিশোধও করা হয়েছে।
জনতার হাতে ধরা পড়ে কামাল উদ্দিন এসব বিষয় স্বীকার করেছে। শুক্রবার মধ্যরাতে রাজারগাঁও গ্রামে ডাকাত সন্দেহে আটক করা হয় কামাল উদ্দিনকে।
পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
তাকে আটকের পর এলাকার লোকজন জড়ো হলে সে খুন করতে এসেছিলো বলে তথ্য ফাঁস করে দেয়। তার সাথে মোবাইল ফোনে এ খুনের কন্ট্রাক্ট হয়েছে বলেও সে জানায়। গ্রামের এক মহিলা একাধিক বার তার সাথে এ ব্যাপারে যোগাযোগ করেছেন। এসব কল রেকর্ডও তার মোবাইল ফোনে রয়েছে বলে জানিয়েছে কামাল উদ্দিন।
এ ব্যাপারে ইউপি সদস্য নুর উদ্দিন জানিয়েছেন আটক কামাল উদ্দিন খুন করতে এসেছিলো রাজারগাঁও গ্রামে
এ কথা সে নিজেই বলেছে। ইউপি সদস্য খালেদ আহমদ খলিল জানিয়েছেন তিনি মধ্য রাতে ঘটনাস্থলে যান নি।তবে এসব বিষয় লোকমুখে তিনি শুনেছেন। উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ জানান,ঘটনাটি শুনে সন্দেহ জনক মনে হচ্ছে।থানা পুলিশের তদন্তে মুল বিষয়টি বেরিয়ে আসবে।
স্থানীয়রা জানান,রাজারগাঁও গ্রামের সাবুল মিয়া ও তাজ উদ্দিন তারা পরষ্পরাত্মীয়।তাদের মধ্যে রাজারগাঁও বিল
পাড়ের মোকামের ওয়াজ মাহফিল নিয়ে বিরোধ রয়েছে।
গত বছর ওয়াজের শিরণী নিয়েও দু” পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছিলো। শেষ পর্যন্ত শিরণী বিতরণ করা হয়নি।
এসব বিষয় নিয়ে তাদের মধ্যে পক্ষে-বিপক্ষে একাধিক মামলা- মোকদ্দমা রয়েছে।
ছাতক থানার এস আই আসাদুজ্জামান রাসেল জানান,
আটক কামাল উদ্দিনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
























