অকালে ঝরে গেলো ছাতকের এক রেমিট্যান্স যোদ্ধা
- Update Time : ০৪:৩৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: জীবণ-জীবিকার তাগিদে ঘর ও পরিজন ছেড়ে প্রবাসের খাতায় নাম লিখিয়ে ছিলেন শুভরাজ। কতই না আশা ছিলো তার এবং তার মা- বাবার। কিন্তু সব আশা গেলো ধূলিসাৎ হয়ে। তাকে লাশ হয়ে আর ফিরতে হবে নিজ বাড়িতে। শুভরাজ নেই কত আক্ষেপ নিয়েই না ফেরার দেশে চলে গেছে সে। সারাজীবনের জন্য সে ঘুমিয়ে পড়েছে। ওমানের সালালা শহরের একটি বাসায় ঘুমের ঘরে মারা যায় শুভরাজ। বছর খানেক আগে পরিবারের স্বপ্ন পুরণে ওমানে পাড়ি জমিয়েছিলো যুবক শুভরাজ।
ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের বাসিন্দা শুভরাজ বুধবার রাত ওমান টাইম ৩ টার সময় ঘুমের ঘরে মারা যায়। তাকে ওমানের একটি হাসপাতালে তাৎক্ষনিক নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন হার্ট অ্যাটাকে শুভরাজের মৃত্যু হয়েছে।
রাতেই শুভরাজের মৃত্যুর সংবাদটি তার বাড়িতে পৌঁছার পর শোকাভিভূত হয়ে পড়েছেন এলাকার লোকজন।বাড়িতে স্বজনদের কান্না ও আহাজারিতে এখানের বাতাস ভারি হয়ে উঠছে। যুবক শুভরাজের মৃত্যুতে ভেঙ্গে পড়েছে একটি পরিবারের সুখের স্বপ্ন। মিলাদ হোসেন নামের তাদের এক আত্মীয় শুভরাজের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।
























