১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক- ১৯

  • Update Time : ০৫:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিশেষ অভিযান পরিচালনা করে দুই ইউপি সদস্যসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৩ হাজার ৭৭৪ টাকা, জুয়া খেলার তাসসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। আটক দুই ইউপি সদস্যের একজন সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাব্বির আহমেদ। অন্যজন সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য শওকত আলী। শুক্রবার দিবাগত মধ্যরাতে সুনামগঞ্জের তাহিরপুর থানা ও দোয়ারাবাজার থানার পৃথক অভিযানে জুয়ারিদের আটক করা হয়। অভিযানে তাহিরপুর থেকে ৯ জন ও দোয়ারাবাজার থেকে ১০ জন জুয়ারি আটক করা হয়। শনিবার দুপুরে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, দুই উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জুয়ার জন্য রাখা নগদ টাকা, তাস সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক- ১৯

Update Time : ০৫:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩