১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে নাইন্দার হাওরের ফসল রক্ষায় হাওরপাড়ের কৃষকদের অবস্থান কর্মসূচি

  • Update Time : ০৪:৩১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে নাইন্দার হাওরের বোরো ফসল রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা পরিষদ এলাকায় মিছিল ও কৃষকরা অবস্থান কর্মসুচি পালন করেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে কৃষকদের অবস্থান কর্মসূচিতে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর, কাড়ইলগাঁও, বারকাহন, বাতিরকান্দি, মির্জাপুর, পাটিবাগ, বেতুরা, আসাদনগর গ্রাম সহ নাইন্দার হাওর পাড় এলাকার ২ শতাধিক কৃষক অংশ নেন। তারা নিজ এলাকা থেকে প্রতিবাদ মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় এসে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের দাবি স্থানীয় মির্জার খালে ফসল রক্ষা বাঁধের কারণে হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাওরের বোরো ফসল তলিয়ে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী মির্জার খালের ফসল রক্ষা বাঁধ সংস্কার করা প্রয়োজন। হাওরের বোরো ফসল রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে কৃষকরা আবেদন করেছেন। বাঁধ নির্মাণের সময় ও পরিকল্পনা অনুযায়ী বাঁধ নির্মাণের কথা বলেছেন কৃষকরা। কিন্তু তারা এ বিষয় কোন কর্ণপাত করেননি বলে জানান সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন। বৃহস্পতিবার কৃষকদের অবস্থান কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী আজই ঘটনাস্থল পরিদর্শন করে এর বিহিত ব্যবস্থা করবেন বলে সবাইকে আশ্বস্থ করেছেন। সালেহ আহমদ, ছালিক মিয়া তালুকদার, মনির উদ্দিন মেম্বার, কুতুব উদ্দিন সহ কৃষকরা জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা হাওরের বাঁধ ও ফসল রক্ষায় দ্রুত ব্যবস্থা নেবেন বলে তাদের আশ্বস্থ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, ইতিপূর্বে হাওরের ফসল রক্ষার ব্যাপারে কৃষকদের একটি আবেদন পাওয়া গেছে। আজ দলবদ্ধভাবে কৃষকরা এসে ফসল রক্ষার এ দাবি জানিয়েছেন। তাদের দাবির প্রেক্ষিতে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে নাইন্দার হাওরের ফসল রক্ষায় হাওরপাড়ের কৃষকদের অবস্থান কর্মসূচি

Update Time : ০৪:৩১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩