ছাতকের ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ল্যাপটপ প্রদান
- Update Time : ০৯:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের দাপ্তরিক কাজ ও শ্রেণীকক্ষে শিখন শেখানো কাজে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠ উপস্থাপনে ব্যবহারের জন্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তৃতীয় পর্যায়ে প্রদত্ত ১৪৩টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ছাতক উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের এসব ল্যাপটপ বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকেলে ল্যাপটপ বিতরণ কালে উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা আহসান হাবিব বলেন,স্কুলে -স্কুলে এই ল্যাপটপ বিতরণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম আরো ত্বরন্বিত হবে।এসময় ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা শিক্ষা অফিসের ষ্টাফ নুরুল আলম পাপ্পু উপস্থিত ছিলেন।
ইউআরসি ইন্সট্রাকটরের কাছ থেকে এসময় ল্যাপটপ গ্রহণ করেন ছাতকের হাদা চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা বেগম,নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা কামাল উদ্দিন,কুঁচবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা দিল আফরোজা রহমান, কুপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহ বেগম ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সালেহ মোহাম্মদ নোমান।























