ছাতকের গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ডাঃ শিশির রঞ্জন চক্রবর্তীর সংবর্ধনা
- Update Time : ১০:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত হলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ শিশির রঞ্জন চক্রবর্তী। তিনি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শৈশবের বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৮৪ কৃতি শিক্ষার্থী ও বিদ্যালয়ের ২০২২ সালের বর্ষ সেরা শিক্ষক দেবাশীষ সরকার এবং বিদ্যুৎ কুমার সামন্তকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের সভাপতিত্বে সহকারি প্রধান শিক্ষক ফজলুল করিম বকুলের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ খায়রুল হাসান আশিষ। বক্তব্য দেন সংবর্ধিত অতিথি ডাঃ শিশির রঞ্জন চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাঃ শাব্বির আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, পরিচালনা কমিটির সদস্য আবুল লেইছ মোহাম্মদ কাহার, নজরুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আহনাফ রহমান নাবিল ও নাবিলা তাবাছুম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল হাসান আশিষ, শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, স্যোসাল মিডিয়ায় সময় কমদিয়ে লেখা পড়ার দিকে মনোযোগ বাড়াতে হবে। স্যোসাল মিডিয়ায় যারা বেশী সময় ব্যয় করেন তারা ভালো মানের শিক্ষা অর্জন করতে পারেন না। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী নওয়াজ আহমদ ও গীতা পাঠ করেন প্রিয়া রাণী বৈদ্য। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবার জন্য ১লক্ষ টাকার অনুদানের একটি চেক হস্তান্তর করেন প্রধান শিক্ষক ও গভর্ণিং বডির সদস্যবৃন্দের কাছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ আব্দুল্লাহ আল আমিন মাছুম, মদব্বির আহমদ, ওবায়দুর রউফ বাবলু,শামিম আলম শাহীন, আব্দুস সুবাহান, কাসেম আলী প্রমুখ।























