১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত একজনের অবস্থা আশংকা জনক

  • Update Time : ১১:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ফরিদ আহমদ (৩২)। গুরুতর আহত অবস্থায় ফরিদ আহমদকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করেছেন। আহত ফরিদ আহমদ মির্জাপুর গ্রামের আজম আলীর পুত্র।

স্থানীয় সুত্র জানাগেছে,বুধবার দুপুরে গ্রামের শমসাদ আলীর পুত্র আনছার আলী হাওরে দাইড় সেচ করে মাছ ধরতে গেলে বাঁধা দেয় একই গ্রামের ইলিয়াস আলীর পুত্র হেলাল আহমদ। এতে দু”পক্ষের মধ্যে বাক- বিতন্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার কিছু সময় পর আনছার আলীসহ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হেলাল আহমদের বাড়ির পাশে এসে হাক-ডাক ও গালিগালাজ শুরু করে। এ সময় ফরিদ আহমদ বাড়ি থেকে বের হলে তার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ফরিদ আহমদের পেটে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত ফরিদ আহমদকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।

ইউ পি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা এ ব্যাপারে জানান, তিনি মির্জাপুর গ্রামে এই ধরনের একটি ঘটনার খবর পেয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত একজনের অবস্থা আশংকা জনক

Update Time : ১১:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩